বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১৪৪ জন, মৃত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৭ হাজার ৫৫৬ জন। এইদিন করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৮৯টি। আক্রান্তদের মধ্যে নগরে ১০৯ জন এবং উপজেলায় ৩৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ