শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

করোনার কারণে ভার্চুয়ালি হবে একুশে গ্রন্থমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ মহামারির কারণে উদ্ভুত পরিস্থিতে বিগত বছরের মতো প্রাঙ্গণজুড়ে আয়োজিত হচ্ছে না একুশে গ্রন্থমেলা। কিন্তু পাঠক ও প্রকাশকদের হতাশ না করতে ২০২১ সালের একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি আয়োজনের উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। তবে সে আয়োজন কেমন বা কিভাবে হবে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি বাংলা একাডেমির পক্ষ থেকে।

ভার্চুয়ালি একুশে গ্রন্থমেলার আয়োজনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল ফিরোজ৷

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে তিনি গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে। আপাতত ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভার্চুয়ালি কিভাবে এই আয়োজন করা হবে, আয়োজক সংস্থার পরিকল্পনা সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানান বাংলা একাডেমির এই পরিচালক।

কোভিড-১৯ মহামারির উদ্ভুত পরিস্থিতিতে আসন্ন একুশে বইমেলা স্থগিতের ব্যাপারে আগে থেকেই ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। আর এ সংক্রান্ত একটি প্রস্তাবনাও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলা একাডেমি।

শুক্রবার (১১ ডিসেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। আগামী ১৩-১৪ ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ