বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

ইউরিন সমস্যার সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মূত্রনালীর মাধ্যমে কোনও ভাবে শরীরে যদি জীবাণুর প্রবেশ হয় তাহলে নানারকম সংক্রমণ জনিত সমস্যা দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানে এটা বলা হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এই সমস্যা অনেক বেশি দেখা যায়। তবে অন্য যে কোনও সময়ের তুলনায় শীতকালে এ সমস্যা বাড়ে। কারণ শীতে পানি কম খাওয়া হয়।

এ সময় আবহাওয়া শুষ্ক থাকে। সেই সঙ্গে অনেকেই শীতকালে ভালো করে গোসল করেন না। আবার কেউ কেউ খুব বেশি গরম পানি দিয়ে গোসল সারেন। সেখান থেকেও সংক্রমণ হতে পারে। এছাড়াও শীতকালে বাইরের তাপমাত্রার কারণে রক্ত সঞ্চালন হ্রাস পায়। ফলে কিডনির বর্জ্য পদার্থ শোষণ করার ক্ষমতাও কমে। সেখান থেকে প্রস্রাবেও সমস্যা হয়। তাই শীতকালে ইউরিনের সমস্যা কমাতে কিছু বিষয় অনুসরণ করলে বেশ উপকার পেতে পারেন। যেমন-

এক- প্রতিদিন অন্তত ৬-৮ গ্লাস পানি পান করুন। শরীর যাতে কোনওমতেই শুষ্ক না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। এছাড়াও দেহের যাবতীয় টক্সিন যাতে বেরিয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।

দুই- অনেকেরই টয়লেট চেপে রাখার অভ্যাস থাকে। টয়লেট পেলে তা চেপে রাখবেন না। টয়লেট চেপে রাখলে মূত্রথলিতৈ চাপ পড়ে। সেখান থেকে কিডনির সমস্যাও আসে।

তিন- যেহেতু মহামারি চলছে তাই সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রস্রাবের পর টয়লেট টিস্যু বা শুকনো কাপড় ব্যবহার করুন।

চার- প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রাখুন। বারবার ইউরিনে সংক্রমণ হলে ইউরিনে অ্যাসিডের লেভেল বেড়ে যায়। এ কারণে যারা ইউরিনের সমস্যায় ভোগেন তাদের বেশি করে সবজি, কমলা, কিউই, লাল ক্যাপসিকাম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ