রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আল্লামা কাসেমীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার ছোটোভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, আল হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, হেফাজত মহাসচিব ও বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন আল্লামা কাসেমীর ছোটোভাই, জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার শায়খুল হাদিস আব্দুল কুদ্দুস কাসেমী।

আজ শনিবার বাদ ফজর মানিকনগর মাদরাসার ছাত্র-শিক্ষকদের নিয়ে ধারাবাহিক দোয়ার অংশ হিসেবে এ বিশেষ দোয়া করেন তিনি।

বিশেষ দোয়া ও মোনাজাতে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে বড় ভাই আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতার জন্য মুনাজাত করেন। এ সময় মাদরাসা মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যেকেই চোখের পানি ফেলে প্রিয় শায়খের সুস্থতার জন্য দোয়া করেন।

দোয়া ও মুনাজাতের পূর্বে আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী বলেন, আল্লামা কাসেমী জাতির দরদী অভিভাবক। ইলমি কাননের একজন রত্নতুল্য সম্পদ। তার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব করা হচ্ছে। এখন দোয়াই একমাত্র পাথেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মোমিনের অস্ত্র। তাই তার সুস্থতার জন্য সারা দেশের আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসলিমদের কাছে বিশেষ দোয়া কামনা করছি।

দোয়ায়ে অংশগ্রহণ করেছেন, মানিকনগর মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইছহাক, মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আলমগীর কাসেমী, মাওলানা সলীমুল্লাহ, মুফতি মুজিবুল্লাহ, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা সাদ্দাম হোসাইন, মাওলানা আনোয়ারসহ মাদরাসার অন্যান্য শিক্ষক ও ছাত্রবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ