রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ট্রলারসহ ১৯ জেলেকে ফিরিয়ে দিল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গোপসাগরে হারিয়ে যাওয়া ট্রলারসহ ১৯ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার এম হামিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ নভেম্বর চট্টগ্রাম থেকে এফভি রানা নামের একটি ফিশিং ট্রলার ১৯ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। ২৩ নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়।

প্রায় ১৫ দিন যাবত মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ট্রলারটিকে দেখতে পায়। গত ৮ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ট্রলারটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলার কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে, কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা ট্রলারটিকে নিয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি বেইস মংলায় ১০ ডিসেম্বর ২০২০ তারিখে প্রত্যাবর্তন করলে উদ্ধারকৃত ফিশিং ট্রলার ও জেলেদের ট্রলারের মালিকের নিকট হস্তান্তর করা হয়। উক্ত ঘটনায় দুটি দেশের পারস্পারিক সুসম্পর্ক শুধু জোরদারই করবে না বরং ভবিষ্যতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতাও অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

হামিদুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় এলাকার অসহায় দুস্থ জেলেসহ সকলের সাহায্য সহযোগিতা, চিকিৎসা, দুর্যোগ মোকাবেলাসহ সকল সার্বিক নিরাপত্তায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ