শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার দুপুর ১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এপোলো) করোনাক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, কামাল ইবনে ইউসুফের করোনা পজিটিভ ছিলেন। তিনি এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

প্রবীণ এই বিএনপিনেতা ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ