শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জাতিসংঘের তিন সংস্থার সহ-সভাপতি বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সোমবার (৭ ডিসেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে এই তিন সংস্থার নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাতিসংঘে নিযুক্ত বুলগেরিয়ার স্থায়ী প্রতিনিধি এই বোর্ডসমূহের সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্য দুজন সহ-সভাপতি হলেন নেদারল্যান্ড ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি।

এর ফলে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই বোর্ড তিনটির সদস্য ও নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে এবং তাদের কাজে কৌশলগত দিকনির্দেশনা দিতে সক্ষম হবে।

মাঠপর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাগুলোকে এগিয়ে নিতে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএসের সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে।

জাতিসংঘের বৃহত্তম সংস্থা ইউএনডিপি দারিদ্র্যবিমোচন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কাজ করে থাকে। ইউএনপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে। আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়াবলির প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।

নবনির্বাচিত কার্যনির্বাহী বোর্ডের প্রথম সভায় গুরুত্বপূর্ণ এই সংস্থা তিনটির কাজে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যের প্রতি আস্থা রাখা এবং বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা। তিনি বোর্ডসমূহের কাজ, বিশেষ করে কোভিড-১৯ অতিমারির প্রেক্ষাপটে আগের অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে গৃহীত প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিনিধিদলের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন।

চলতি বছরে রাষ্ট্রদূত ফাতিমা ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ