শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার ফাইজারের টিকা অনুমোদন দিলো বাহরাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন। বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে এই টিকার অনুমতি দিল দেশটি। সম্প্রতি প্রথম দেশ হিসেবে এই টিকা ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য।

শুক্রবার বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনএইচআরএ) এই টিকার অনুমোদনের কথা জানায়।

ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বাহরাইন। এটি উচ্চঝুঁকিপূর্ণ রোগীদের ওপর ব্যবহার করা হবে।

তবে কবে নাগাদ এই টিকা ব্যবহার করা শুরু হবে এববং কী পরিমাণ ভ্যাকসিন কেনা হয়েছে, এমন কিছু জানায়নি বাহরাইন। ফাইজার-বায়োএনটেক কর্তৃপক্ষও কিছু বলেনি।

করোনা ভাইরাস থেকে সেরে উঠতে তিন সপ্তাহের ব্যবধানে ফাইজারের টিকার দু’টি ডোজ নিতে হবে।

এর আগে বাহরাইন সিনোফার্মের তৈরি চীনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। ইতোমধ্যেই অন্তত ৬ হাজার মানুষের ওপর তা ব্যবহারও করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ