সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হুফফাজের ৪০দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৫ ডিসেম্বর ২০২০ থেকে ১৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত উস্তাযুল হুফ্ফাজ হাফেজ ক্বারী শাইখ আব্দুল হক হাফি. পরিচালিত হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৪০ দিন ব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে।

ঢাকার কেরানীগঞ্জ, ব্রাহ্মণকিত্তা আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কুরআনে হাফেজ হতে হবে। হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে। ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে। মােয়াল্লিমের নূন্যতম বয়স ২১ বছর হতে হবে।

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রোয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি ফি ও ৪০ দিন থাকা-খাওয়া বাবদ ৫৬০০/-(পাঁচ হাজার ছয়শত টাকা মাত্র) জমা দিতে হবে।

যোগাযোগ- হাফেজ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়-৬৮ পিলখানা রােড, আজিমপুর, ঢাকা-১২০৫। ফোন-০২-৯৬৬৮৫৬৫, ০১৯৭-৯৬৬৮৫৬৫ -carbon-huffazulquranfoundation@gmail.com। ফেইসবুক-huffazulquranfoundationbangladesh, সার্বিক যােগাযােগ: 01817-610083, 01923-288370, 01798-330219, 01755-340006।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ