শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আবারও কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার উদ্ভূত পরিস্থিতিতে গত ২৪ নভেম্বরে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ক‌মানো হয়। এবার ডিসেম্বরের শুরুতেই স্বর্ণের দাম ফের আরেক দফা কমল। ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা ক‌মিয়ে স্ব‌র্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২ ডিসেম্বর থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণবাজারে দামের উত্থান-পতন সত্ত্বেও এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী ২ ডিসেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হলো।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২ ডিসেম্বর থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ৮৩৩ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে প্রতি ভরি বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭০ হাজার ৬৮৪ টাকায়।

একইভাবে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার পূর্বনির্ধা‌রিত দাম বহাল রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরির দাম হবে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ১২২৫ টাকা। এছাড়াও সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে ৯৩৩ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ