শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যমুনা নদীর ৩০০ ফিট উজানে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হলে রেল সংযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ দেশের অভ্যন্তরীণ যোগাযোগের ব্যাপাক উন্নতি হবে। সেই সঙ্গে আঞ্চলিকভাবে অর্থনৈতিক উন্নতি হবে।

রেলমন্ত্রী মুহা. নূরুল ইসলাম সুজন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্থানীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, নতুন এই সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হলে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ট্রেনসমূহ পূর্ণাঙ্গ ট্রেন কম্পোজিশন ও সেকশনাল গতিতে ব্রডগেজ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ও মিটারগেজ ট্রেন ১০০ কিলোমিটার গতিবেগে চলাচল করতে পারবে।

তিনি বলেন, একই সাথে পূর্বের চেয়ে অধিক তুলনায় যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন পরিচালনা করতে পারবে। এই সেতু চালু হলে কন্টেইনার ট্রেন পরিচালনার কার্যক্রম শুরু করা যাবে বিধায় রেলওয়ে আয় বৃদ্ধি পাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ