শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি ও সমমানে পাসের হার নিম্নমুখী, ফেল বেড়েছে ৮৫ হাজার ‘শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চাই’ বরুণা থেকে সোহরাওয়ার্দী: মাকবুলিয়াতের এক অনন্য নজির আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ শিক্ষার্থী দিল্লির ১৫০ বছরের পুরনো মসজিদে নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা শাপলার গণহত্যা থেকেই জুলাইয়ের ভিত্তি রচিত: আমিরে মজলিস এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ভরিতে সোনার দাম কমলো ৫ হাজার ৪৮২ টাকা ফিলিপাইনে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

গ্রেফতারকৃতদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের চট্টগ্রাম সফর প্রতিহত করার প্রতিবাদে আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আন্দোলন করে  তৌহিদী জনতা। বিক্ষোভ মিছিলে তৌহিদী জনতার উপর লাঠিচার্জ করে পুলিশ।

বিক্ষোভ মিছিল থেকে অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মাওলানা মামুনুল হক। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে ৷ এক জুলুমের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ হলে পরবর্তী জুলুমের প্রতিবাদে লক্ষ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ নেমে আসবে রাজপথে এটাই স্বাভাবিক ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ