শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

স্বেচ্ছায় পদত্যাগ করলেন বেফাক মহাপরিচালক অধ্যাপক জোবায়ের আহমদ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: স্বেচ্ছায় পদত্যাগ করলেন বেফাকের মহাপরিচালক অধ্যাপক জোবায়ের আহমদ চৌধুরী। সোমবার (২৩ নভেম্বর) বেফাক অফিসের কার্যদিবসে এ পদত্যাগপত্র জমা দেন তিনি। জমাদানের পর বেফাক কমিটি পদত্যাগপত্র গ্রহণও করেছেন বলে জানা গেছে।

হঠাৎ করে কেনো পদত্যাগ করলেন? জানতে চাইলে তিনি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমার বয়স ৭৫ হয়েছে। এখন শারিরিক ও বয়োজ্যেষ্ঠতার কারণে বিভিন্ন রকমের মানসিক পেরেশানিতে আছি। তার উপর কারও পক্ষ থেকে প্রেসার ক্রিয়েট করায় আমি নিজেকে এ কাজের জন্য আর যোগ্য মনে করছি না। বিশেষত বর্তমানে বেফাকের আমেলাকেন্দ্রীক যে আন্দোলন ও কাদা ছোড়াছুড়ি দেখা দিয়েছে তাতে আমি আর থাকতে পারছি না। সব মিলিয়ে এখন আমার ইবাদাতের বয়স। তাই শেষ বয়সে আল্লাহ-বিল্লাহ করে কাটিয়ে দিতে চাই।

তিনি জানান, আমার শারীরিক ও মানসিক অনেক পেরেশানির কারণে আরও আগেই পদত্যাগ করার দরকার ছিল। আমি এতদিন যা কাজ করেছি তা মনোবলের উপর ভিত্তি করে করেছি। এখন শারিরিক সক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, অধ্যাপক জোবায়ের আহমদ চৌধুরী বেফাকের দায়িত্ব নিয়েছিলেন গত ১৪৩৬ হিজরী সনের সফর মাসের ২৪ তারিখে। এরপর ধারাবাহিক কাজের মাধ্যমে বেফাককে নিয়ে গিয়েছেন এক অন্যন্য উচ্চতায়। তিনি বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী রহ. ও মাওলানা আব্দুল কুদ্দুসের সময়ে বেশ সুনামের সাথে কাজ করেছেন। এরপর গতকাল সোমবার (২৩ নভেম্বর) পদত্যাগ করলেন তিনি।

জানা গেছে, বেফাকের মহাপরিচালক অধ্যাপক জুবায়ের আহমেদ চৌধুরী বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ জোবায়ের এর হাতে দায়িত্ব হস্তান্তর করলে কমিটি উক্ত পদে তাকে মনোনয়ন দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ