বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মোহাম্মদপুরের বিহারিপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০টি ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের পাশের জহুরি মহল্লায় বিহারিপট্টিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।

আজ মঙ্গলবার বিকেলে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা। শাহজাদী সুলতানা বলেন, ‘বিকেল ৪টা ১৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমাদের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

বিহারিপট্টিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এমনকি কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছেন শাহজাদী সুলতানা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ