শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

গোপনে সৌদি আরবে নেতানিয়াহু, সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে তিনি গোপনে এই সফর করেন। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রয়েছেন।

গতকাল রোববার রাতে এই সফরে একটি উচ্চ স্তরের বৈঠক হয়। এই বৈঠক দুই দেশের মাঝে একটি বিরল ঘটনা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান বলেছে, সফরে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন।

এ সফরের বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম কোনো খবর দেয়নি। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও কোনো মন্তব্য করা হয়নি। তবে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট ট্র্যাকিংয়ের ডেটায় দেখা যায়, তেল আবিব থেকে নেতানিয়াহুর বিমান সৌদি আরবের লোহিত সাগরের উপকূলীয় শহর নেওমে যাত্রা করে। যেখানে যুবরাজ মোহাম্মদ এবং পম্পে একটি বৈঠক করছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরব দেশগুলোকে বোঝানোর জন্য যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এই বৈঠক।

সোমবার ইসরায়েলের কান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও জানিয়েছে, লোহিত সাগর উপকূলের সৌদি শহর নেওমে ওই বৈঠকে অংশ নেন গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ