শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দিবাগত রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান বলেন, রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর স্টেশনে সন্ধ্যা সাতটার দিকে পৌঁছায়। যাত্রাবিরতির পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। ৭টা ১০ মিনিটের দিকে ট্রেনটি মুড়লী রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় যশোরের নওয়াপাড়া থেকে কয়লাবোঝাই একটি ট্রাক যশোর-খুলনা মহাসড়ক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি বন্ধ গেট ভেঙে রেলক্রসিংয়ে উঠে পড়ে। ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর পড়ে যায়। এতে ট্রাকচালক আকবর হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

স্টেশনমাস্টার আরও বলেন, দুর্ঘটনার পর চারটি ট্রেনের চলাচল বন্ধ ছিল। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে রিলিফ ট্রেন এনে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরানোর কাজ শুরু হয়। রাত আড়াইটার দিকে ট্রাকটি সরানোর কাজ শেষ হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ