শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মায়ের মামলায় ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃদ্ধ মাকে মারধর করে হাত ভেঙে দেওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মায়ের নাম কোকিলা আক্তার ও ছেলের নাম দৌলত মিয়া। মায়ের দায়ের করা একটি মামলা অভিযুক্তকে আটক করে পুলিশ।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে দৌলত মিয়া, ছেলের বউ সুফিয়া ও নাতি জুনাইদ বৃদ্ধা কোকিলা আক্তারকে বসত ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দেয় এবং লোহার রড ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে। এতে কোকিলা আক্তারের ডান হাত ভেঙে যায়।

এ ঘটনায় কোকিলা আক্তার ছেলে দৌলত মিয়া, ছেলের বউ সুফিয়া ও নাতি জুনাইদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দিলে মঙ্গলবার রাতে তা মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী দৌলত মিয়াকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার নেত্রকোণা আদালতে পাঠিয়েছে।

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ