শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

মাস্ক না পরায় চট্টগ্রামে ৮০ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীতে মাস্ক না পরার অপরাধে ৮০ জনকে জরিমানা করা হয়েছে। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. উমর ফারুক, রেজওয়ানা আফরিন ও নুরজাহান আক্তার সাথীর নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট মুহা. উমর ফারুকের নেতৃত্বে অভিযানে কোতোয়ালি ও নিউমার্কেট এলাকায় মাস্ক না পরায় ৫৩ জনকে ৯ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে অভিযানে জামাল খান ও জিইসি মোড় এলাকায় অভিযানে ২০ জনকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথীর নেতৃত্বে দামপাড়ায় অভিযানে সাতজনকে ৪৭০ টাকা জরিমানা করা হয়।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বলেন, সাধারণ মানুষকে সচেতন করা ও মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমরা হালকা জরিমানাও করছি।

রাস্তা ও বিনোদন স্পটগুলোতে অভিযান চালানো হয়েছে। মার্কেটসহ জনসমাগমের সবল স্থানে আমাদের ম্যাজিস্ট্রেট যাবেন। আমাদের টিম মানুষকে যেমন মাস্ক পরতে বাধ্য করছে, তেমনি যাদের মাস্ক নেই তাদের হাতেও মাস্ক তুলে দিচ্ছেন।

তিনি বলেন, শীতের সময়টুকু খারাপ যাবে বলে সবাই বলছেন। এ অবস্থায় সাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বাড়ানোর জন্য আমাদের সর্বাত্মক প্রয়াস থাকবে। সরকার আরও কোনো কঠোর বিধিনিষেধ আরোপ করলে মাঠপর্যায়ে আমরা সেসব বাস্তবায়ন করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ