শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

‘নবি সা. এর সিরাত আলোচনায় প্রশাসনের বাধায় নবীপ্রেমিক জনতা বিস্মিত ও মর্মাহত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন আয়োজিত রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে প্রশাসনের বাধায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকার করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউনুছ আহমাদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা.এর জীবনী আলোচনার অনুষ্ঠানে বাধা দেয়ায় রাসূল সা. প্রেমিক জনতাকে বিস্মিত ও মর্মাহত করেছে।

তিনি বলেন, রহমাতুল্লিল আলামীন কনফারেন্স কোন রাজনৈতিক কিংবা সরকার বিরোধী কোন অনুষ্ঠান ছিল না। এটা নবী সা. এর জীবনীমূলক সিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা ছিল। সরকার এধরণের একটি অনুষ্ঠানে কেন বাধা দিল? নবী সা. এর জীবনী আলোচনায় বাধা দিয়ে সরকার অত্যন্ত খারাপ দৃস্টান্ত স্থাপন করেছে। মহাসচিব বলেন, এধরণের আলোচনায় বাধা দিয়ে সরকার নিজেকে প্রশ্নবিদ্ধ করেছে। এর জন্য সরকারকে খেসারত দিতে হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ