বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

চুরি ও ছিনতাই মামালায় খালাস মজনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় একমাত্র আসামি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মজনু চুরি ও ছিনতাই মামালায় খালাস দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) আদালত আসামি মজনুর চুরি ও ছিনতাই মামালার এ রায় ঘোষণা করেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকার অর্থদণ্ড আনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনু। মাত্র ১৩ কার্যদিবস মামলা চলাকালে আদালতের ভেতরে ও বাইরে নানা ঘটনার জন্ম দিয়ে বার বার সংবাদেরও শিরোনাম হয় সে। কাঠগঠায় দাঁড়িয়ে অন্য আসামিদের পেটানো, মামলা সংশ্লিষ্টদের হুমকি ও আদালতের বাইরে বেপরোয়া আচরণসহ নানা কাণ্ড ঘটায় মজনু।

চলতি বছরের ১৬ই মার্চ মজনুর বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর গত ২৬শে আগস্ট ভার্চুয়াল আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হয় বিচার।

মাত্র ১২ কার্যদিবসে আলেচিত এ মামলার ২০ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। পরে আত্মপক্ষ সমথর্নসহ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিনটি ঠিক করেন বিচারক।

চলতি বছরের ৫ই জানুয়ারি সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ডের পাশে নির্জন এলাকায় ধর্ষণের শিকার হন ঢাবির ওই ছাত্রী। ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিচার দাবিতে দেশব্যাপী বিভিন্ন সংগঠনও নানা কর্মসূচি পালন করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ