শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

চট্টগ্রামে আরও ১৬১ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ২২২ জন। তবে এইদিন চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।

বুধবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষা করে ২৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৬ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৭টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৫২টি নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তাছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬০টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২২০টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৬১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৫০১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৯ জন এবং উপজেলায় ২২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ