শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হবে ভ্যাকসিন ছাড়াই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার দ্বিতীয় দফার সংক্রমণ মোকাবিলা অবশ্যই ভ্যাকসিন ছাড়াই করতে হবে। কারণ এ সময়ের মধ্যে ভ্যাকসিন এসে পৌঁছাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান এ সতর্কবার্তা দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) তিনি আরও বলেন, ভ্যাকসিনকে একক কোনো জাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে জনগণের প্রশ্নোত্তর পর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, যে কোনো জায়গায় উল্লেখযোগ্য পর্যায়ে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয় মাস সময় লাগবে।

‘অথচ অনেক দেশে করোনা দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। আমাদেরকে ভ্যাকসিন ছাড়াই সংক্রমণের চূড়ান্ত মোকাবিলা করতে হবে’ যোগ করেন তিনি।

মাইকেল রায়ান সতর্ক করে তিনি আরও বলেন, ‘কেউ কেউ ভ্যাকসিনকেই একমাত্র সমাধান বিবেচনা করছে। কিন্তু আমরা যদি ভ্যাকসিনকেই একমাত্র সমাধান ভাবি তাহলে কভিড-১৯ জিরো পর্যায়ে পৌঁছাবে না।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ