শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

হেফাজত আমিরের প্রথম ঢাকা সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আমীর হওয়ার পর প্রথম ঢাকা সফর করছেন শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। ‘রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন’ আয়োজিত রহমাতুল্লিল আলামিন কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ফাউন্ডেশন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়েছে এ রহমাতুল্লিল আলামিন কনফারেন্সের। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের আহ্বায়ক মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত মহাসচিব ও রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী, জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ঢাকা এর মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

রহমাতুল্লিল আলামিন কনফারেন্সে বিষয়ভিত্তিক আলোচনা করবেন, খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জিহাদী, জামিয়া শায়খ যাকারিয়া রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, ড. আ ফ ম খালিদ হোসাইন, ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ, মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদীন, বিশিষ্ট বক্তা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা হাসান জামিল, মুফতি জুনায়েদ কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানা মুরতাজা হাসান ফয়েজী, মাওলানা মুফতি আব্দুল মতিন, মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ইসমাইল বেলায়েত, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি রাফি বিন মনির, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি শামসুল আলম, মুফতি আহসান শরিফ, মুফতি আল-আমীন সরাইলী।

রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে কুরআন তেলাওয়াত করবেন, বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজ জাকারিয়া, ক্বারী আবু রায়হান ও হাফেজ তরিকুল ইসলাম।

জানা গেছে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে প্রবন্ধ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীদের থেকে সেরা ১০ জনের জন্য থাকবে মূল্যবান পুরস্কার।

এর আগে গত রোববার (১৫ নভেম্বর) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি। শীর্ষ মুরুব্বিদের সিদ্ধান্তে এতে হেফাজতের আমির হিসেবে মনোনায়ন দেয়া হয় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস ও শিক্ষা সচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আমীর হওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর। এর আগে (হেফাজত মহাসচিব নির্বাচিত হওয়ার পরের দিন) তিনি কক্সবাজার চাকমারকুল মাদরাসায় একটি ইসলাহী মাহফিলে যোগদান করেছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ