শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিব করোনামুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীফ মাহমুদ জানান, মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআর-এ স্বরাষ্ট্রমন্ত্রীর কভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। তিনি বলেন, মন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এখন সুস্থ আছেন। উনাদের শরীরে এখন করোনার কোনো লক্ষণ নেই।

এর আগে গত ১৪ নভেম্বর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) প্রথম নমুনা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কোভিড-১৯ পজিটিভ আসে। পরদিন রোববার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে কোভিড পরীক্ষায় দুজনেরই নেগেটিভ ফল আসে।

গত সোমবার রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসে তৃতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড নেগেটিভ ফল আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ