শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এমপি রেজা নদভীকে পাগড়ী প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় এমপি। একজন মাওলানা। একজন প্রফেসর। চট্টগ্রাম-১৫ আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। সাতকানিয়া ও লোহাগাড়া থানা নিয়ে এই আসনটি গঠিত। জাতীয় সংসদের এ মাওলানা এমপিকে পাগড়ী প্রদান করেছেন সাতকানিয়া হুজুরের পরিবারও খলিফাগণ।

আজ বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের হামিউস সুন্নাহ মেখল মাদরাসা মিলনায়তনে এ পাগড়ী প্রদান করা হয়। বিষয়টি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছে।

জানা যায়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদরাসার সাবেক সিনিয়র উস্তাদ ও চট্টগ্রামের বায়তুস সালাম মাদরাসার প্রধান মুরুব্বী মাওলানা গোলাম কাদের রহমাতুল্লাহি আলাইহি (সাতকানিয়া হুজুর) এর ঐকান্তিক ইচ্ছায় এ পাগড়ী প্রদান করেন তাঁর পরিবারবর্গ ও খলিফাবৃন্দ।

এসময় আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, মাওলানা গোলাম কাদের (সাতকানিয়া হুজুর) ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। মানুষের আধ্যাত্মিক রাহবার ছিলেন তিনি। তিনি সবসময় এলমে দ্বীন শেখানোর কাজে ব্যস্ত থাকতেন। আজকের অনুষ্ঠানে তিনি থাকলে অনেক ভালো লাগতো। আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন।

উল্লেখ্য, সাতকানিয়ার হুজুর মাওলানা গোলাম কাদের রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন চলতি বছরের ১৯ অক্টোবর (সোমবার) রাত ১০ টা ৪৫ মিনিটে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ