শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

অতিথি পাখিসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহীন আলম: ২০ অতিথি পাখিসহ একজনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ইনিচার্জ অফিসার সোমেন দাসের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে নগরীর মুড়লীর মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত উত্তম বিশ্বাস একই জেলার অভয়নগরের সুন্দলী গ্রামের নৃপেন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযানে নামে। উত্তম বিশ্বাসকে ২০টি অতিথি পাখিসহ গ্রেপ্তার করে তারা। এরপর তাকে আটক করে যশোর সদর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নিকট সোপর্দ করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে বন্য প্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮(২) ধারায় দোষী সাব্যস্ত করে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ