শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্বীনিয়াতের কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষের দীনি শিক্ষা কোর্স ‘দ্বীনিয়াত’ এর কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে ২৮ নভেম্বর। ৬ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স রাজধানী ঢাকার মাতুয়াইল, ডেমরার আল নূর এডুকেশন কমপ্লেক্স এ অনুষ্ঠিত হবে।

কোর্সে প্রধানত ৭টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হবে। তাহলো, দ্বীনিয়াত মক্তবের নিজাম (ব্যবস্থাপনা), দ্বীনিয়াত মক্তবের নিসাব (পাঠ্যক্রম), দ্বীনিয়াত মক্তবের তরিকায়ে তালিম (শিক্ষাদান পদ্ধতি), দ্বীনিয়াত মক্তবের নেগরানি (পরিদর্শন), শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা, আদর্শ শিক্ষকের গুণাবলী ও পাঠদান কৌশল, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

মুফতি মুহাম্মদ সালমান প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘আমাদের দেশসহ সারা বিশ্বের বিপুল সংখ্যক মুসলিম শিশু দীনি শিক্ষা থেকে বঞ্চিত। তারা যেনো সাধারণ শিক্ষার পাশাপাশি দীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্যই দ্বীনিয়াত।

যারা আমাদের এ প্রশিক্ষণ করবেন তারা ‘দ্বীনিয়াত’ মক্তবে পাঠদান ও তা পরিচালনার যোগ্যতা অর্জন করবেন।’

যারা দ্বীনিয়াতের শিক্ষক হতে চান না; কিন্তু অন্যত্র শিক্ষকতা করতে চান তারাও এ কোর্স থেকে বিপুলভাবে উপকৃত হতে পারবে আশা ব্যক্ত করেন তিনি।

কেননা তার মতে দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণে মৌলিকভাবে দ্বীনিয়াতের সিলেবাস ও পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হলেও এমন অনেক বিষয় এখানে শেখানো হয় যা যে কোনো শিক্ষকের জন্য প্রয়োজন।

যেমন, শিশু মনোবিজ্ঞান। শিশুকে উপযুক্ত শিক্ষাপ্রদানে, পাঠদানে মনোযোগী করতে এবং লেখাপড়াকে তার কাছে আনন্দময় করতে এ বিষয়টি সবার জানা প্রয়োজন।

প্রয়োজনে যোগাযোগ-০১৭৩০-৬৭১০৯২, ০১৫৫৬-১০০২০০

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ