শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

লামা উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা বান্দরবান প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক বিষয়, মামলা মোকাদ্দমা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন ওসি তদন্ত মুহা. আলমগীর।

এসময় উজেলায় সম্প্রতি ভূমি রেজিষ্ট্রশনে সাধারণ মানুষ হয়রানী হওয়ার কথা উঠে আসে। যার প্রতিবাদে সাধারণ মানুষ আজ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করার প্রস্তুতি নিয়েছে।

এদিকে উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামালের সভাপতিত্বে সাধারণ সভায় বিভাগীয় কর্মকান্ডের অগ্রগতি প্রতিবেদন প্রদান করেন। এসময় করোনা পেক্ষাপটে শিক্ষা অফিসার স্লিপ এর অর্থ ব্যায় সংক্রান্ত বিষয়ে প্রশ্নবানের শিকার হন। করোনাকালে বিদ্যালয় সমুহ চালু হলে করণীয় বিষয়ে শিক্ষা অফিসারের অনুমান নির্ভর বক্তব্যে তুপের মুখে পড়েন।

সভায় কৃষিবান্ধব (গম) চাষে কৃষকদেরকে উদ্ভুদ্ধ করার আহবান জানানো হয়। নদীতে বিষ প্রয়োগের মাধ্যমে মাতামুহুরী নদীতে মৎস্য প্রজনন ধংসকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার দাবী জানানো হয়। সেচযোগ্য জমিতে তামাক চাষ বন্ধ রাখাসহ নদীর চরগুলোতে পেঁয়াজ চাষ করার বিষয়ে তামাক কোম্পানীর সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়।

একইসাথে উপজেলা সদরের পাশে বাজার মারমা পাড়া সংলগ্ন চিতার লাশঘর, পৌরবাস টার্মিনালসহ বেশ কয়েকটি পয়েন্ট জুয়া ও মাদকের আড্ডা বন্ধের দাবী জানান বক্তারা। এবং মধুঝিরি ৭ নং ওয়ার্ডে এলোমেলো-৮০'র দশকে অপরিকল্পিতভাবে স্থাপিত ২টি বিদ্যুৎ লাইন সরানোর প্রস্তাব করা হয়। যার কারণে মধুঝিরি বিদ্যুৎ সঞ্চালনা কেন্দ্র থেকে ফরেষ্ট অফিস পর্যন্ত প্রায় অর্ধশত পরিবার চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সভায় জনবল সংকটে পল্লী উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ভেটেনারী সার্জন না থাকায় এই গুরুত্বপুর্ন সেবা বঞ্চিত হচ্ছেন গবাদি পশু, এমন বক্তব্য উঠে আসে সভায়। সভায় বলা হয় ফাঁসিয়াখালী হারগাজা থেকে বে-আইনিভাবে প্রতিদিন দু'শ গাড়ি বালু পরিবহন হচ্ছে! এর ফলে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হয়ে যোগাযোগ ব্যাবস্থা চরম হুমকীর মুখে রয়েছে।

মাদক ও জুয়ার আসর সম্পর্কে পুলিশকে তালিকা প্রদানের প্রস্তাবে বলা হয়, পুলিশ জানেন না, এমন কিছু নেই। সুতরাং পুলিশকে তালিকা প্রদানকারীদের আস্থা অর্জন করতে হবে। বিট পুলিশিং এর ফলে আইন-শৃঙ্খলা অনেকটা ভালো বলে জানান জনপ্রতিনিধিরা।

সভায় বাস ও জীফ মালিকদের পক্ষ থেকে ভাড়া মোটর সাইকেল নিয়ন্ত্রনের আহবান জানানো হয়। সভায় এলজিএসপি কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠে।

ফাইতং ইউপি চেয়ারম্যান বলেন, ফাইতং-লামা রাস্তা দিয়ে ইয়াবা চালান হয় প্রতিনিয়ত। ফাইতং ব্রিকফিল্ড অধ্যুষিত হওয়ায়, সেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে বহু শ্রমিক এর আগমন ঘটে। এদের অনেকে মাদক সেবন করে, এমন দাবী করে সেখানে নিরাপত্তা টহল জোরদারের কথা জানান তিনি।

আজিজনগর ইউনিয়নে মাদকের ছড়াছড়ি মোটামুটি আছে বলে জানান চেয়ারম্যান জসিম উদ্দিন। লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন আইন-শৃঙ্খলা নিয়ে বলেন, পুলিশ যদি আন্তরিক হয় মামলা ছাড়া আসামী ধরা যায়। সম্প্রতি মেরাখোলা মন্দিরে চুরির বিষয়ে মামলা না হওয়ায় পুলিশ কোন কার্যক্রম চালাতে পারছেন না। মাদক ও চুরির বিষয়ে পুলিশ আরো বেশি সজাগ হওয়ার আহবান জানান।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং বলেন, সরকার দল বলে আইন-শৃঙ্খলা নিয়ে মন্তব্য করা যাবেনা এমনটা ঠিক নয়। সত্যকারের বিষয়গুলো তুলে ধরা উচিৎ। মাদক নিয়ে সাম্প্রতিক সময়ে আমরা বেশি শংকিত। কারন মেজর অব: সিনহা ট্রাজেডির পর পুলিশ কিছুটা শিতিলতা অবলম্বন করছেন। তিনি বলেন, পুলিশের গোয়েন্দা সংস্থা বিষয়গুলো নজরে রাখতে হবে। সড়ক ও জনপথ বিভাগ এর দায়িত্ব অবহেলায় আমরা গজালিয়া-আজিজনগর বাসিন্দা যোগাযোগ ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছি। তিনি পাথর উত্তোলন বিরোধী আইনের বাস্তব প্রয়োগ এর দাবী জানায়।

সভায় জনপ্রতিনিধরা জানান, টোব্যাকো কোম্পানীরা স্থানীয় উৎপাদিত (তামাক) পন্য থেকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে কর না দেয়ার জন্য উচ্চ আদালতে মামলা করেছে। কোম্পানীগুলো অত্রালাকার পরিবেশ ধংস করে তামাক চাষ করছে। কিন্তু কর দিতে তাদের কার্পন্যতা। কর চালু করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের স্থানীয় আয়ের উৎস চালুর দাবী জানানো হয়।

পৌর মেয়র-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম বলেন, ৩য় পৌর পরিষদের মেয়াদ প্রায় শেষ। এ পরিষদের কার্যক্রমে সবাই সহযোগিতা করায় পরিষদ কৃতজ্ঞ। তিনি স্বাস্থ্য বিভাগে রোগিদের প্রদত্ত নিন্মমানের খাবার নিয়ে দু:খ প্রকাশ করেছেন। সড়কের দু'পাশের রেইন্ট্রি গাছগুলো কেটে শোভা বর্ধনকারী বৃক্ষ রোপনের আহবান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ