শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ভিন্নধর্মালম্বীকে বিয়ে করলেই ৫ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশ, কর্নাটক ও হরিয়ানার পর এবার মধ্যপ্রদেশ সরকারও জানিয়ে দিয়েছে, ‘লাভজিহাদ’ বন্ধ করতে দ্রুত আইন আনবে তারা। বিধানসভার পরবর্তী অধিবেশনেই এ নিয়ে বিল আনা হবে বলে আজ মঙ্গলবার জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

মিশ্র জানান, এই আইন ভঙ্গ করলে পাঁচ বছরের কারাদণ্ডের বিষয়ে চিন্তাভাবনা চলছে। শুধু তাই নয়, জামিন-অযোগ্য ধারায় মামলা হবে। এই ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও যারা জড়িত থাকবেন, তাদেরও মূল অভিযুক্ত হিসেবে ধরা হবে। তাছাড়া স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে গেলেও এক মাস আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে।

ভারতে সাধারণত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘লাভ জিহাদ’ শব্দটি ব্যবহার করে থাকে। তাদের যুক্তি, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ