শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে আজ (১৭ নভেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার রুহের মাগফিরাতের জন্য মঙ্গলবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনাও হচ্ছে।

শেখ খলিফা বিন সালমান আল খলিফার রূহের মাগফিরাতের কামনায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জোহরের পর দেশের সকল মসজিদের খতিব/ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে বিশেষ দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং জোহরের পর সকল মসজিদে দোয়া করার ব্যবস্থা গ্রহণ করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ