শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

কওমি মাদরাসা পরিষদ যশোরের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাজী
যশোর থেকে>

যশোর জেলা কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে জামিয়া এজাজিয়া রেলস্টেশন মাদরাসায় ময়দানে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ সম্মেলনে জামিআ এজাজিয়া রেলস্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করীম যশোরী এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য পেশ করেন সংগঠনের সেক্রেটারি, জামিআ দারুল আরকাম যশোরের মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আল হাইআতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়্যাহ বাংলাদেশের চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান।

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এর মহাসচিব, জামিআ রহমানিয়া আরাবিয়া ঢাকা এর মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মুস্তাক আহমদ খুলনা, সম্মেলনে বর্তমান যশোরসহ বৃহত্তর যশোর এর কওমী মাদরাসার সহস্রাধিক শিক্ষক অংশগ্রহন করেন।

সম্মেলনে কওমী মাদরাসার ইতিহাস ঐতিহ্য, অবদান সহ লেখাপড়া,চরিত্রগঠন, অর্থনৈতিক বিষয়সহ সর্বিক বিষয় নিয়ে বক্তাগন বক্তৃতা করেন।সম্মেলনে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সংগঠনের সিনিয়র সভাপতি, দড়াটানা মাদরাসার মুহতামিম মুফতী মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ কুস্টিয়া,মাওলানা তাজাল্লা মাগুরা, মাওলানা বেলায়েত হুসাইন, শায়খুল হাদীস মাওলানা রুহুল আমীন,মাওলানা হাবিবুর রহমান, মুফতী ইয়াহইয়া,মুফতী গোলামুর রহমান খুলনা, মাওলানা আসাদুজ্জামান মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা কামরুজ্জামান, মাওলানা তাওহীদুর রশিদ, মুফতী উবায়দুল্লাহ শাকির,মাওলানা ইয়াসিন,মুফতী আলোমগীর হুসাইন প্রমুখ।

সম্মেলন পরিচালনা করেন মুফতী কামরুল আনোয়ার নাঈম, মুফতী আব্দুর রহমান এযাযী

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ