শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আবারো হাসপাতালে রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হৃদরোগে আক্রান্ত বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু জানিয়েছেন, অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে আজ থেকেই মেডিকেল বোর্ড গঠন করে রিজভীর পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে।

তিনি বলেন, চলমান চিকিৎসার অংশ হিসেবেই আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব।

গত ১১ নভেম্বর হৃদরোগে আক্রান্ত রিজভীর হার্টের মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং (এমপিআই) টেস্ট করা হয়। হার্টের এনজিওগ্রাম করার ২৮ দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে এই পরীক্ষা করা হয়।

ডা. মনোয়রুল কাদির বিটু বলেন, এমপিআই টেস্টের রিপোর্ট অনুযায়ী মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন।

গত ১৫ অক্টোবর ল্যাবএইড হাসপাতালে তার হার্টের এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়।

এরপর ২৭ অক্টোবর ল্যাবএইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে গত ২৮ অক্টোবর রিজভীকে ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে রাজধানীর আদাবরের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ