শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় দুই রেস্তোরাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা চলমান সময়ে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে চট্টগ্রামের দু'টি রেস্তোররাকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নগরের চাক্তাই এলাকার ক্যাফে ফয়েজ হোটেল অ্যান্ড রেস্তোরা ও হোটেল পিউর অ্যান্ড ফ্রেশ বিরানী হাউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান নেতৃত্বে জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিন পরিদর্শনে গিয়ে নগরের চাক্তাই এলাকার ক্যাফে ফয়েজ হোটেল অ্যান্ড রেস্তোরা ও হোটেল পিউর অ্যান্ড ফ্রেশ বিরানী হাউসে স্বাস্থ্যবিধি না মানার হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুইটির ব্যবস্থাপক, কাশিয়ার ও অন্যান্য কর্মচারীদের কারও মুখে মাস্ক পরতে দেখা যায়নি। করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কোন ব্যবস্থাও রাখা হয়নি প্রতিষ্ঠানগুলোতে। এসব অপরাধে ক্যাফে ফয়েজকে ১৫ হাজার ও হোটেল পিউরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ