শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিক্ষার্থী।

গত শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান।

জানা যায়, অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায়।

ওসি সিদ্দিকুর রহমান বলেন, ২০১৯ এর আগস্ট থেকে মেয়েটির সঙ্গে শ্রাবনের সম্পর্ক ছিল। এর মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। এখন ছেলেটি সেই সম্পর্কের কথা অস্বীকার করছে। বিয়ে করতে চায় না। তাই মেয়েটি মামলা করেছে।

ঘটনার বিষয়ে জানতে ফেরদৌস মোহাম্মদ শ্রাবণের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। এদিকে মেয়েটি এখন ভিকটিম সেন্টারে আছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, শুনেছি মেয়েটা মামলা করেছে। তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। তবে সম্পর্কটা এখন নেই বলেও শোনা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ