বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

ইউটিউবকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপত্তিকর ভিডিও কনটেন্ট সম্প্রচারের অভিযোগ এনে মার্কিন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের প্রধান নির্বাহীকে আইনি নোটিশ দিয়েছেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও একুশে টিভির সাবেক পরিচালক ড. জাহিদুল ইসলাম।

ইউটিউবে ‘১৫ মিনিট’ অনুষ্ঠানে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগ এনে এ নোটিশ দেওয়া হয়।৩০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে ৫০ লাখ ইউএস ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলা হয়েছে।

তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাফায়েত হোসেন সজিব আমেরিকার ঠিকানায় সোমবার (১৬ নভেম্বর) এ নোটিশ পাঠান।

পরে সাফায়েত হোসেন সজিব বলেন, ইউটিউব চ্যানেলে ‘১৫ মিনিট’ এর উপস্থাপক ইলিয়াস হোসাইন ১২ সেপ্টেম্বর ড. জাহিদুল ইসলামকে নিয়ে উদ্দেশ্যেমূলক মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর ভিডিও সম্প্রচার করে সামাজিকভাবে তার মানহানি ঘটায়। আব্দুস সালাম কুটির পক্ষাবলম্বন করে ভিডিও সম্প্রচার করে জাহিদুল ইসলামকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার দুরভিসন্ধি নিয়ে অপূরণীয় ক্ষতিসাধন করে। এর আনুমানিক মূল্য ৫০ লাখ ইউএস ডলার।

তিনি বলেন, এ নিউজ সম্প্রচারের প্রতিবাদ জানিয়ে ইউটিউবের সিইও বরাবরে ১৯ সেপ্টেম্বর ও ১৮ অক্টোবর দুটি চিঠি পাঠানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে নোটিশ দেওয়া হয়। এ নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে ‘১৫ মিনিট’ এর কার্যক্রম বন্ধ করাসহ সন্তোষজনক জবাব না পেলে ৫০ লাখ ইউএস ডলারের ক্ষতিপূরণ মামলা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ