শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাসে আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১৪ নভেম্বর) রাতে ভার্চুয়াল বৈঠকে দলটির নেতারা এ উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে প্রায় সব নেতারই প্রশ্ন ছিল হঠাৎ রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনা কারা, কোনো উদ্দেশ্যে ঘটিয়েছে? সবারই সন্দেহ এর সঙ্গে ক্ষমতাসীন সরকারের কোনো মহলের হাত রয়েছে।

নেতারা বলেন, যেভাবে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তা বিএনপিকে চাপে রাখার জন্যই করা হয়েছে। এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য উদ্বেগের বিষয়।

স্থায়ী কমিটির এই বৈঠকে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন নিয়েও আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ