শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসরায়েলকে স্বীকৃতি দিতে ইমরান খানের ওপর চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর চাপের মুখে রয়েছি আমরা। তবে ফিলিস্তিন সংকটের ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত আমরা সেটা করবো না।

শনিবার (১৪ নভেম্বর) সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

তবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে তিনি ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার জন্য কোন দেশগুলো চাপ দিচ্ছে সেসব দেশ সম্পর্কে কিছু বলেননি। কারণ হিসেবে ইমরান বলেছেন, এসব দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক এমনটা আমরা চাই না।

ফিলিস্তিনিদের দাবি আদায়ে ইমরান খান সব সময়ই সোচ্চার। প্রায় সময় তাদের পক্ষে কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রতি তিনি বলেন, ‘পাকিস্তান কখনও ইসরাইলকে স্বীকৃতি দেবে না।’

এর আগে সৌদি আরব জানিয়েছিল, ফিলিস্তিনের সঙ্গে আন্তর্জাতিক স্বীকৃত শান্তি চুক্তি না করা পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এ মুহূর্তে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আমিরাতকে অনুসরণ করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ। আমিরাত-ইসরায়েল চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য সৌদি আরবের ওপর চাপ বাড়ছিল। ট্রাম্প প্রশাসনও চাপ দিচ্ছিল আমিরাতকে অনুসরণের জন্য।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ