শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

১২ বছরের কিশোরী বিয়ে করে বর এখন হাজতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১২ বছরের মেয়েকে বিয়ে করে ৬০ বছরের মোহাম্মাদ ফকির এখন হাজতে। ফরিদপুরের সদরপুর উপজেলার সতেররশি গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বরকে এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা, কনের মাকে ছয় মাসের ও কনের নানা-নানীকে এক মাসের কারাদণ্ড দিয়েছে। বর মোহাম্মদ ফকির একই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের মৃত কালু ফকিরের ছেলে। গত ২০ অক্টোবর গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে এ বিয়ে হয়।

কনের স্বজনরা জানায়, এ বাল্যবিয়ের বিরোধিতা করেন কনের বাবা মো. হাবিব পেয়াদা। তবে তার স্ত্রী ফাতেমা গোপনে মেয়ের বিয়ে দেন। এরপর জামাই হিসেবে মোহাম্মদ ফকির শ্বশুরবাড়িতে গেলে কনের বাবা ও প্রতিবেশীরা তাকে আটক করে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার কনের বাড়িতে উপস্থিত হন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর মোহাম্মদ ফকিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও তিন মাসের জেল) করেন। এছাড়া কনের মা ফাতেমা বেগমকে ছয় মাসের এবং কনের নানা খবির ও নানী হালিমুনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ