শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ভারতের সীমান্তবর্তী দেশগুলোকে নরেন্দ্র মোদির হুশিয়ারী বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদি হুমকি দিয়ে বলেছেন, সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে, ‘যথাযথ উত্তর পাবে’।আজ শনিবার জয়সলমীরায় ভারতের জওয়ানদের উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন।

মোদি জওয়ানদের বলেন, ‘আপনারা আছেন তাই দেশ আছে। দেশের উৎসব আছে। পৃথিবীর কোনও শক্তি আমাদের সেনা জওয়ানদের সীমান্ত রক্ষায় বাধা দিতে পারবে না। পাহাড়ের চূড়ায় হোক, মরুভূমির প্রান্তরে অথবা ঘন জঙ্গলে, আপনাদের কর্তব্য, নিষ্ঠা, দায়িত্ব শৌর্য দেখে দেশবাসী অনুপ্রাণিত হয়। প্রতিবার দীপাবলীর উৎসবে আপনাদের মাঝে আসি। আপনাদের মুখে হাসি দেখে আমারও উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যায়।

তিনি আরো বলেন, প্রতিবারের মতো এবারও আমি দেশবাসীর শুভকামনা আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রতিটি দেশবাসীর ভালবাসা ও আশীর্বাদ নিজের সঙ্গে নিয়ে এসেছি। আজ আমি সেই সব মা ও বোনেদেরও শুভকামনা জানাচ্ছি যাদের প্রিয়জন উৎসবের সময়ও দেশের সুরক্ষায় সীমান্তে কর্তব্যরত। আপনাদের এই আত্মত্যাগ বিফলে যাবে না।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ