শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিশ্বে করোনায় মৃত্যু ১৩ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটি ৩৭ লাখে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা সাড়ে ১৩ লাখ ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ১৮০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৯ হাজার ১৪৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ৭৫ লাখ ৯ হাজার ৫১০ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৩৬৪ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৭৫ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৪৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৪ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে ৪র্থ স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ৭তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ১৭ হাজার ৪৯৬জন এবং মৃত্যু হয়েছে ৫১ হাজার ৩০৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ