শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

টাইফুনের আঘাতে ফিলিপাইনে নিহত ৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি সপ্তাহে ফিলিপাইনে টাইফুন ভামকোর তান্ডবে ৫৩ জনে মৃত্যুর খর নিশ্চিত করেছে ফিলিপাইন ন্যাশনাল পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার দেশটির প্রধান দ্বীপ লুজনে টাইফুনের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো ২২ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান চলছে, এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ফিলিপাইনের উত্তরাঞ্চলে কাগায়ান ও ইসাবেলা প্রদেশে উদ্ধার কার্যক্রম জোরদার করা হচ্ছে। রাবার বোট ব্যবহার করে ডুবে যাওয়া ঘরবাড়ি এবং ছাদে আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে। ফিলিপাইন কোস্ট গার্ডের দেয়া ফুটেজে দেখা যায়, লুজনের প্রধান নদীর পাথরের বাঁধ উপচে পড়া বন্যার পানিতে প্রদেশটি তলিয়ে গেছে।

কাগায়ানের গভর্নর ম্যানুয়েল মামবা শনিবার বলেছেন, শুক্রবার রাতে বিদ্যুবায়িত হয়ে এক উদ্ধার কর্মীর মৃত্যু হয়েছে। তিনি বন্যার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, অনেক প্লাবিত এলাকা স্থলপথে পর্যবেক্ষণ সম্ভব নয়, এ জন্য তিনি হেলিকপ্টারের সহায়তার আবেদন জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ