শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

গণপরিবহনে মাস্ক ব্যবহারের নির্দেশ পরিবহন মালিক সমিতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে। এমন অবস্থায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সব গণপরিবহনে মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পরিবহন মালিক সমিতি।

শনিবার সমিতির আওতাধীন সব মালিক সংগঠনের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ নির্দেশ দেন।

চিঠিতে তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনও স্বাভাবিক হয়নি। চলমান আছে। আসন্ন শীত মৌসুমে করোনার সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মন্ত্রীপরিষদ বিভাগের পক্ষ থেকেও নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনও নানা উদ্যোগ গ্রহণ করেছে।

চিঠিতে আরও বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সব জেলা, শাখা ও ইউনিটে চলাচলকারী সব গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার করা একান্ত প্রয়োজন। কারণ একমাত্র মাস্ক ব্যবহারের মাধ্যমেই এই ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে আপনাদের সমিতিভুক্ত সব গাড়ির মালিক এবং কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশ দিতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ