শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই। কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুত্রুবার ভোর ৪টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার ছেলে রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘রাতে বাড়িতেই বাবা অসুস্থ বোধ করলে দ্রুত তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই ভোর ৪টার দিকে তিনি মারা যান।’ সাবেক এই এমপি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলেও জানিয়েছেন তার ছেলে।

মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, এক কন্যা রেখে গেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলার দরগাহ সিএন্ডবি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে দাফন করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ