শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজধানী ঢাকায় বাসে আগুন, ৯ মামলায় গ্রেপ্তার ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিএমপির সংশ্লিষ্ট থানাগুলোতে এখন পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে এসব মামলায় ২০ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছয়টি থানায় (পল্টন, মতিঝিল, শাহবাগ, ভাটারা, কলাবাগান ও বংশাল) নয়টি মামলা দায়ের করা হয়েছে হয়েছে।

তিনি আরও জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় থানা পুলিশ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে শাহবাগ থানা ৬ জন, পল্টন থানা ৯ জন, বংশাল থানা ২ জন, কলাবাগান থানা ২ জন ও মতিঝিল থানা ১ জনকে গ্রেপ্তার করেছে।
এছাড়াও এজাহারনামীয় অন্যান্য পলাতক অভিযুক্তদের পুলিশের একাধিক টিম গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫ পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন এবং বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে আগুন দেওয়া হয়।

এছাড়া ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন পার্কলিং-এ জৈনপুরী পরিবহন, বিকেল ৩টায় মতিঝিল থানাধীন পুবালী পেট্রোল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে এবং ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনেও অগ্নিসংযোগ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ