শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিহারের পর আসাদউদ্দিন ওয়াইসির লক্ষ্য পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিহারে পাঁচ পেয়ে এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। মাত্র ২০টি আসনে প্রার্থী দিয়ে তিনি পেয়েছেন পাঁচটি। চার কোটি ভোটারের মধ্যে ১.‌৪ শতাংশ ভোট দিয়েছেন। গতবার দিয়েছিলেন ০.‌৫ শতাংশ। পরিসংখ্যানের দিক থেকে আর হেলাফেলা করা যাবে আসাদউদ্দিন ওয়াইসির দলকে। হায়দরাবাদে বসেই তিনি জানিয়ে দিলেন, পরবর্তী পদক্ষেপ।

২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়বে ওয়াইসির দল এআইএমআইএম। ২০২২ সালে উত্তরপ্রদেশে। সে দেশের বড় দল যতই তাদের ‌অচ্ছুত‌ ‌ভাবুক। বিজেপির ‌বি টিম‌ বলে কটাক্ষ করুক, ওয়াইসি অনড়। এবার থেকে দেশের সব ভোটেই লড়বে তার দল।

লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরি আঙুল তুলেছেন, বিহারে বিজেপি-বিরোধী ভোট কেটেছে ওয়াইসির দল। সেই নিয়ে এবার অধীরকে একহাত নিলেন তিনি। বললেন, কংগ্রেস ব্যর্থতা ঢাকতেই এসব বলছে। হায়দরাবাদের সাংসদের খোঁচা, ‌তার মানে আমদের ভোটে লড়া উচিত হয়নি। আপনারা (‌কংগ্রেস)‌ গিয়ে শিবসেনার কোলে বসে পড়েছেন (‌মহারাষ্ট্রে)‌। যদি কেউ জিজ্ঞেস করে, কেন ভোটে লড়েছি, বলব আমি পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গোটা দেশে ভোটে লড়ব। ভোটে লড়ার জন্য আমার কারও অনুমতি নিতে হবে না।

এর পর সরাসরি অধীরকে আক্র'মণ করেন ওয়াইসি। বলেন, ‌অধীর রঞ্জন চৌধুরিকে জবাব দিতে হবে, তার কেন্দ্রে মুসলিমদের এই অবস্থা কেন। ওকে বলতে হবে, মুসলিমদের জন্য কী করেছেন।‌ তবে পশ্চিমবঙ্গে ভোট লড়লেও কার সঙ্গে জোটে যাবেন, তা খোলসা করে বলেননি ওয়াইসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ