শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের ‘নাশকতা’: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় বাস পোড়ানোর ঘটনা সরকারি এজেন্টদের ‘নাশকতা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘মিট দ্যা রিপোর্টার্স’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতা তাতে দেখা যায় যে, এই সরকারের কিছু কিছু অংশ যারা বিভিন্নভাবে কাজ করে, কেউ কেউ এগুলোকে স্যাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। এটাও আমরা অতীতে দেখেছি। বিএনপিকে এর আগেও এভাবে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়ে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই- বিএনপি এই রাজনীতি করে না। আমরা মনে করি, সরকারের কিছু এজেন্টস থাকে ‘এজেন্টস স্যাবোটার্স’, এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।’

ফখরুল বলেন, ‘একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা হতে যাচ্ছে বা সেটা একটি ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে; ওটাকে স্যাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। আমরা এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা করছি। এই দুস্কৃতিকারী তারা যারাই হোক, এটাও মনে করিয়ে দিতে চাই; এটাও কগনিজেন্সে নেওয়া দরকার।

বিএনপিকে অভিযুক্ত করে মামলা দায়েরের ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি তীব্র ভাষায় এর নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি তারা সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তাভাবনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি। এগুলো কখন হয়; যখন দেশে কোনো গণতান্ত্রিক স্পেস থাকে না। আপনি একটা মিছিল করতে পারবেন না, কোথাও গিয়ে সভা করতে পারবেন না। এসব অনেকদিন ধরে হয়ে আসছে। যার ফলে অনেক সময় এই ধরনের দুস্কৃতিকারী সুযোগ নিয়ে এসব ঘটায়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ