শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: সাবেক ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অপপ্রচার চালানোর অ‌ভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক গণ‌শিক্ষা‌বিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ আল নোমান মিঠুকে গ্রেফতার করেছে পু‌লিশ। আজ বিক‌েল সাড়ে ৫টার দি‌কে ডি‌বি পুলিশ শহর সংলগ্ন আউ‌লিয়াপুর এলাকা থেকে  তাকে গ্রেফতার করে। তার বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

পটুয়াখালী থানার অ‌ফিসার ইনচার্জ আকতার মোর্শেদ জানান, গত কয়েক‌দিন ধরে ইসলাম ধর্ম নিয়ে তার ফেসবুক আই‌ডিতে ধর্মীয় অনুভূ‌তিতে আঘাতপ্রাপ্ত নানা ধরনের অপপ্রচার চা‌লানো হচ্ছিলো। যা নি‌য়ে সামা‌জিক যোগাযোগ মাধ‌্যমে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃ‌ষ্টির পাশাপা‌শি তীব্র প্রতিবা‌দের ঝড় ওঠে। যা পরে বিক্ষোভে প্রকাশ পায়।

বিষয়টি আমাদের নজরে আস‌লে বিষয়টি পর্যবেক্ষণ করে আজ দুপুর থেকে তাকে আট‌কের জন‌্য অ‌ভিযা‌নে নামি। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টায় আউ‌লিয়াপুর থে‌কে তাকে গ্রেফতার ক‌রা হয়। তার বিরুদ্ধে পু‌লিশ বাদি হয়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। তার নাম আবদুল্লাহ আল নোমান মিঠু হ‌লেও ফেসবু‌কে তিনি নোমান মিঠু না‌মে প‌রি‌চিত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ