শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

তাকবিরে উলার সাথে ৪০ দিন মসজিদে নামাজ আদায় করে পুরস্কার পেল ৭ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী উজ্জলপুর গ্রামে ৪০ দিনব্যাপী মসজিদে তাকবিরে উলার সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৭ শিশু মুসল্লিকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে ৭ শিশু মুসল্লির মধ্যে চারজনকে বাইসাইকেল ও তিনজনকে ইসলামিক বই প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা ইমাম-খতীব ওলামা কল্যাণ ফেডারেশনের তত্ত্বাবধানে ও উজ্জলপুর ধর্মানুরাগী প্রবাসীদের অর্থায়নে এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নামাজ আদায়কারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।

ইমাম-খতীব ওলামা কল্যাণ ফেডারেশন নোয়াখালীর সভাপতি মাওলনা মুফ্তী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর সাংবাদিক জাহিদুর রহমান শামীম, নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান নাছের, নাইস গেস্ট হাউজের চেয়ারম্যান মো. শওকত আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকরিরে উলার সহিত আদায় করতে হবে। চল্লিশ দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করায় শিশুদের সংবর্ধনা ও পুরস্কার দিয়ে নামাজের প্রতি অন্যদের উৎসাহিত করা হচ্ছে। এমন মহতি উদ্যোগের জন্য প্রবাসী জিল্লুর রহমান সজিব, ওমর ফারুক বাবলু ও শরীফ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ