শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অযথাই মুখ পোড়ালেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট

শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট টিমের অলরাউন্ডার। সজোরে ব্যাট হাঁকিয়ে ও নানা কারিশমায় বল করে বাংলাদেশের ক্রিকেট প্রেমী অসংখ্য ভক্ত যুগিয়েছেন।

শতশত সফলতার পাশাপাশি কখনো কখনো বিতর্কিত হয়েছেন সবমহলে। বিতর্কিত অঙ্গভঙ্গি ও ম্যাচ ফিক্সিংয়ের কথা আড়াল করে গেল বছর ক্রিকেট অঙ্গনে নিষেধাজ্ঞা পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সম্প্রীতি তার কলকাতা সফর নিয়ে সমালোচনার ঝড় বইছে। ‌ ভক্তের ফোন ছুঁড়ে মারা ও মুসলিম হয়েও কালী পূজার মন্ডপ উদ্বোধন করে পরিণত হয়েছেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষভাবে সমালোচিত হচ্ছেন কালী পূজা মন্ডপ উদ্বোধনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে। তার ওমরা করতে যাওয়ার ছবি ও কালী পূজা মন্ডপ উদ্বোধনের ছবি মিলিয়ে নানা ধরনের মন্তব্য প্রকাশ করে ফেসবুকে পোস্ট করছেন অনেকেই।

এ বিষয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এর মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। তার মতে অজ্ঞাতসারে সাকিব আল হাসান এমনটি করে থাকলে তিনি ইসলামী আইন অনুযায়ী কবিরা গুনাহ করেছেন। তবে জেনে বুঝে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবস্থল উদ্বোধন করে থাকলে তার ঈমান নিয়ে সংশয় রয়েছে।

তিনি বলেন, ইসলাম উদার ধর্ম। শান্তির ধর্ম। শৃখংলার ধর্ম। এমনকি সহনশীল অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় সকল কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতা দেয়। জোরপূর্বক কাউকে ইসলামের ছায়াতলে আনা যাবেনা। একমত এবং কৌশলের সাথে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষদেরকে আহবানের আদর্শ শিখিয়ে গেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

‘তার মানে এই নয় যে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় কোনো বিধান রীতিনীতি বা উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করবে। তাছাড়া কালীপূজা মন্ডপ উদ্বোধন করার অর্থ হলো শিরকের প্রতি মৌন সমর্থন জানানো।’ এমনটাই মনে করেন মুফতি মিযানুর রহমান সাঈদ।

অনেকে মনে করছেন, মানুষের ভালোবাসা অবজ্ঞা করে বাঁকা পথে হাঁটলেন সাকিব। শাকিব নিজেও জানে মানুষ তাকে কতটা ভালোবাসে এবং সে কতটা জনপ্রিয়! কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ফিরে দুদিন না পেরোতেই কালী পূজার মন্ডপ উদ্বোধন করে রীতিমতো অবাক করলেন ভক্তদের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ