শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিহারে ওয়াইসির দল জিতেছে ৫ আসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হায়দারাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসির দল ‘অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম) বিহারে ৫ আসন জিতেছে। ওয়াইসির ভাষায়, হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াইয়ে বিহারে জয়লাভ করেছেন তারা। কার্যত একা লড়ে বিহারের ৫টি আসন দখল করেছে।

বিহার ভোটের পরে ওয়াইসি এক সাক্ষাতকারে বলেন, ‘আমরা রাজনীতি করার সময়ে ভুল থেকে নানারকম শিক্ষা নিই। বিহারে এই ভোটের আগেও আমাদের দলের সভাপতি প্রত্যেক দলের নেতাদের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু কেউ আমাদের হাত ধরতে রাজি হয়নি।

বড় দলগুলি যেন আমাদের সঙ্গে অস্পৃশ্যের মতো আচরণ করেছিল। আমাদের দলের প্রদেশ সভাপতি প্রত্যেক গুরুত্বপূর্ণ মুসলিম নেতাদের সঙ্গেও দেখা করেছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। কেন হয়নি, তা বলতে পারব না।

তবে দুই জোটের তীব্র লড়াইয়ের মধ্যেও আলাদা করে ৫টি আসন জিতে নেওয়ার সাফল্যে ওয়াইসি খুশি হয়ে বলেন, বিহারের মানুষ ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন, তাদের কী ভাবে ধন্যবাদ দেবো জানি না। এটা আমাদের দলের জন্য খুব ভাল দিন।

এই মহামারী পরিস্থিতিতেও যে মানুষ এগিয়ে এসেছেন, সেজন্য তাদের ধন্যবাদ। বিহারে নির্বাচনী প্রচারের সময়ে আইমিম-কে বিজেপির ‘বি টিম’ বলে কটাক্ষ করেছিল কংগ্রেস। ওয়াইসি এ প্রসঙ্গে বলেন, ওরা ওদের হতাশা লুকোচ্ছে। ওরা হেরে গেলে ওয়াইসিকে দোষ দেবে। অথচ বিহারে আমাদের জার্নি শুরু হয়েছে মাত্র পাঁচ বছর আগেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ